ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৮ মে ২০২৬   ৩৫ বার পঠিত
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

ছবি: -সংগৃহীত

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী আগামী ২৮ মে, বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়েকোবাদ) আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেন।

ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয়। এ দিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মুসলমানরা পশু কোরবানি করেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930