ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাজনৈতিক পরিচয়ে অপরাধীকে অনুকম্পা দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে চার খুন, দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা মার্কিন হামলার জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে ইরানের হামলা ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ৪ তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ

বিমানবন্দর সেবার আধুনিকায়নে সহায়তার আগ্রহ সিঙ্গাপুরের

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৮ মে ২০২৬   ৩৯ বার পঠিত
বিমানবন্দর সেবার আধুনিকায়নে সহায়তার আগ্রহ সিঙ্গাপুরের

ছবি: -সংগৃহীত

সিঙ্গাপুর বাংলাদেশের বিমানবন্দর সেবার আধুনিকায়নে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) এবং অ্যারোনটিক্যাল রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নে সহযোগিতার প্রস্তাব দিয়েছে দেশটি।

সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ্ ইউ-ৎসে। বৈঠক শেষে এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে সিঙ্গাপুরের হাইকমিশনার জানান, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ক্রিমসন ও এন্টারপ্রাইজ বাংলাদেশের বিমানবন্দর কার্যক্রম আধুনিকায়নের অংশ হিসেবে এপিআইএস এবং অ্যারোনটিক্যাল রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়ন প্রকল্পে কাজ করতে আগ্রহী।

দুই দেশ বিমান পরিবহন ও পর্যটন খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে। এ সময় আফরোজা খানাম বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়নে সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানান।

বৈঠকে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলের আওতায় পর্যটন উন্নয়ন খাতে সহযোগিতার সম্ভাবনাও আলোচনা করা হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930