ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

বিমান চলাচলে দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৮ মে ২০২৬   ৩৭ বার পঠিত
বিমান চলাচলে দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব

ছবি: -সংগৃহীত

বাংলাদেশের দ্রুত সম্প্রসারণশীল বিমান পরিবহন খাতের চাহিদা পূরণে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তাফা মাহমুদ সিদ্দিক।

সোমবার বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে সিভিল এভিয়েশন একাডেমি আয়োজিত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) উন্নত ‘ট্রেনিং ইনস্ট্রাক্টরস কোর্স (টিআইসি)’–এর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও সম্প্রসারণ, কক্সবাজার বিমানবন্দর উন্নয়নসহ বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক মানের দক্ষতা সম্পন্ন পেশাদার জনবল প্রয়োজন।

বেবিচক চেয়ারম্যান জানান, সিভিল এভিয়েশন একাডেমি দেশের বিমান খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ধীরে ধীরে এটি উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে উঠছে।

তিনি আরও বলেন, একাডেমি বর্তমানে আন্তর্জাতিক মানসম্পন্ন ‘রুলস অব দ্য এয়ার’ এবং ‘এরোড্রোম অপারেশনস ফর এটিসিওস’ নামে দুটি নতুন কোর্স উন্নয়ন করছে। এসব কোর্স পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক স্বীকৃত প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে সহায়ক হবে।

অনুষ্ঠানে বেবিচকের ২৪ জন কর্মকর্তা সফলভাবে টিআইসি কোর্স সম্পন্ন করে সনদ গ্রহণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান। সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বিমান প্রশিক্ষণ ও ভবিষ্যৎ সক্ষমতা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930