ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম

নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিল

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৯ মে ২০২৬   ৩৯ বার পঠিত
নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিল

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপে নেইমার থাকবেন কি না—গত কয়েক মাস ধরে ফুটবল দুনিয়ায় এটাই ছিল সবচেয়ে বড় আলোচনা। চোট, অস্ত্রোপচার, ফিটনেস ফিরে পাওয়ার লড়াই এবং নানা গুঞ্জনের পর অবশেষে সব জল্পনার অবসান ঘটেছে। ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নেইমার।

রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ২৬ সদস্যের দল ঘোষণা করেন। সেখানে সবচেয়ে আলোচিত নাম ছিল নেইমারের। তাঁর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে মিলনায়তনে করতালির ঝড় ওঠে।

২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। এরপর ফিটনেস ও ফর্ম নিয়ে শঙ্কার কারণে মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও তাকে দলে রাখা হয়নি।

সৌদি আরব অধ্যায় শেষ করে গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যান নেইমার। সেখানেই নিজেকে নতুন করে প্রমাণ করে আবারও জাতীয় দলে জায়গা করে নিলেন তিনি।

২০১৪, ২০১৮ ও ২০২২ সালের পর এবার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে তাঁর গোল ৭৯টি।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031