ঢাকা
১৭ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদে কিশোরদের বন্দুক হামলা, নিহত ৫

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৯ মে ২০২৬   ২৮ বার পঠিত
যুক্তরাষ্ট্রে মসজিদে কিশোরদের বন্দুক হামলা, নিহত ৫

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারের মসজিদে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তাকর্মীসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে হামলাকারী দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচে।

স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার দিকে এ হামলা ঘটে। তখন ইসলামিক সেন্টারটিতে নিয়মিত ক্লাস ও অন্যান্য কার্যক্রম চলছিল। তবে শিশুদের কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীরা ছিল ১৭ ও ১৯ বছর বয়সী দুই কিশোর। হামলার পর কিছুটা দূরের একটি গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নিজেদের গুলিতে আত্মহত্যা করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিক তদন্তে ঘৃণামূলক মনোভাবের সম্ভাবনা বিবেচনায় নেওয়া হচ্ছে। ঘটনাটির তদন্তে স্থানীয় পুলিশের পাশাপাশি এফবিআই কাজ করছে।

ইসলামিক সেন্টারের ইমাম তাহা হাসান জানান, এমন ঘটনা আগে কখনও ঘটেনি। উপাসনালয়কে লক্ষ্য করে হামলা অত্যন্ত ভয়াবহ ও উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন। ঘটনাটি এমন সময়ে ঘটল যখন ঈদুল আজহা সামনে, যা স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031