ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩ ট্রল বা অপবাদে দায়িত্ব থেকে সরে আসবেন না বলে জানালেন শিক্ষামন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য প্রতিফলিত : মাহদী আমিন ফাইনালের আগে রেফারির নিরপেক্ষ ও কঠোর ভূমিকা চান লাপোর্তে ঢাকা-চট্টগ্রামে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনের রাষ্ট্রদূত আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে সরকার : প্রেস সচিব

দেশের ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬   ২৬ বার পঠিত
দেশের ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

ছবি: -সংগৃহীত

দেশের পাঁচটি অঞ্চলে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় এসব অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু জায়গাতেও একই ধরনের আবহাওয়া দেখা দিতে পারে।

সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনা বিভাগের পটুয়াখালীসহ কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সার্বিকভাবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031