ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালু বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬   ৪০ বার পঠিত
হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালু বাধ্যতামূলক

ছবি: -সংগৃহীত

দেশজুড়ে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহভাজন রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন চালু বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ নিয়ন্ত্রণ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে পাঁচ দফা বিশেষ নির্দেশনাও জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন চালু করতে হবে এবং আক্রান্তদের ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া, রোগীর সঙ্গে একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে ভর্তি রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930