ঢাকা
১৭ আগস্ট ২০২৬

পুলিশ সার্জেন্টের সাহসিকতা, পাকড়াও ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২০ মে ২০২৬   ৩২ বার পঠিত
পুলিশ সার্জেন্টের সাহসিকতা, পাকড়াও ছিনতাইকারী

ছবি: -সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পাবলিক টয়লেটের পাশে এক নারীর কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. কামাল (২৭) ও মো. মাসুদ (২৫)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কামাল এক নারীর কান থেকে স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে দায়িত্বরত এক পুলিশ সার্জেন্ট দ্রুত ধাওয়া করে তাকে আটক করেন।

পুলিশ জানায়, আটকের সময় কামাল ও তার সহযোগী মাসুদ সার্জেন্টের পরিহিত প্যান্টে ব্লেড দিয়ে আঘাত করে ক্ষতিগ্রস্ত করে। তবে সার্জেন্ট সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এক কনস্টেবলের সহায়তায় দুইজনকেই আটক করতে সক্ষম হন।

এ ঘটনায় ছিনিয়ে নেওয়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031