https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নিজে রিকশা চালিয়ে আলোচনায় এসেছেন।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় মার্কিন দূতাবাস বিশেষ উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি রিকশা চালু করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার রঙকে প্রতিফলিত করে।
এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপন এবং একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃশ্যমানভাবে তুলে ধরার কথা বলা হয়েছে।
রাষ্ট্রদূত নিজের রিকশা চালানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেন। সেখানে তিনি জানান, এই আয়োজন দুই দেশের বন্ধুত্ব ও অংশীদারত্বকে প্রতীকীভাবে তুলে ধরছে।