ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৩

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   ৩১ বার পঠিত
আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৩

ছবি: -সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওসমান গণি বড় বিনাইরচর গ্রামের মৃত আব্দুল আব্দুর রশিদের ছেলে।

ঘটনার পর পুলিশ দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রমজান মিয়াসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে পাঁচগাঁও এলাকায় মাটি কেনাবেচার কাজ করছিলেন ওসমান গণি। বুধবার রাত ১২টার দিকে মাটি তোলার একটি ভেকু ডেবে গেলে খবর পেয়ে তিনি মোটরসাইকেলে করে সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে যান।

সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া ২০ থেকে ২৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল তাকে ঘিরে ফেলে। দুর্বৃত্তরা উপস্থিত সবাইকে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকতে বলে। একপর্যায়ে তারা ওসমান গণির মাথা, গলা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি ইসমাইল মিয়া অভিযোগ করেন, মাটি তোলাকে কেন্দ্র করে দুপ্তারা ইউনিয়নের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ওসমান গণির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। এ নিয়ে মঙ্গলবার উভয়ের মধ্যে বাগবিতণ্ডাও হয়েছিল।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বড় বিনাইরচর এলাকায় বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় এবং কয়েকটি অটোরিকশা ভাঙচুরের ঘটনাও ঘটে। সকাল সাতটা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031