ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, চাপে চীনও শিক্ষক পরিবার হত্যা তদন্তভার ডিবিতে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি, ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   ৩২ বার পঠিত
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ছবি: -সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে ‘গণমাধ্যম কমিশন’ গঠনের কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে যুক্তরাজ্যের হাইকমিশনার তথ্যমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। এ সময় জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তিনি যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করে বলেন, বাংলাদেশের গণমাধ্যম খাতে নীতিনির্ধারণে অফকমের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ বিষয়ে সারাহ কুক প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং অফকমের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

অন্যদিকে, একই দিনে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি পৃথকভাবে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জহির উদ্দিন স্বপন বলেন, সরকার যেমন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়, তেমনি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকেও সুরক্ষা দিতে বদ্ধপরিকর। এ চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সুইজারল্যান্ডের আধুনিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নতুন সম্ভাবনার পাশাপাশি তথ্য যাচাই ও নিরাপত্তার ক্ষেত্রেও বৈশ্বিক চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি এ চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

একই সঙ্গে বাংলাদেশে প্রযুক্তিসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য সুইস রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031