দেশজুড়ে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

এ সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৬১ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ৫৪ জন। একই সময়ে, অর্থাৎ ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৩২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৫১১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৩ হাজার ৪১১ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মারা গেছেন ৯ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪১৪ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ৮৫ জন।