https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম-সংক্রান্ত রোগে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৮৪৭ জনে পৌঁছেছে।
সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, নতুন মৃত তিনজনই সন্দেহজনক হামের রোগী। এ পর্যন্ত হামের উপসর্গে ৭৫১ জন এবং নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে ১১৩ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হামের আরও ৯৬৭ জন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৫২৮ জন। এর মধ্যে ১ লাখ ৯ হাজার ১৮৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।