ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম

কলম থেকে বের হচ্ছে গুলি!

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৩ মে ২০২৬   ৩৬ বার পঠিত
কলম থেকে বের হচ্ছে গুলি!

ছবি: -সংগৃহীত

ঢাকায় এক হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে ছদ্মবেশী আগ্নেয়াস্ত্র “পেন গান”। দেখতে সাধারণ কলমের মতো হলেও ট্রিগার চাপলেই বের হয় প্রাণঘাতী গুলি। সম্প্রতি পুরান ঢাকার নয়াবাজারে রাসেল নামে এক যুবককে গুলি করার ঘটনায় তদন্তে নেমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ ধরনের একটি অস্ত্র উদ্ধার করেছে।

ডিবির দাবি, উদ্ধার হওয়া পেন গানটি ভারতীয় তৈরি। যদিও অস্ত্রটির উৎস ও বিস্তার নিয়ে এখনো বিস্তারিত তদন্ত চলছে। গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য, সাধারণ পিস্তল বা আগ্নেয়াস্ত্রের তুলনায় পেন গান অনেক বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এটি সহজে বহন করা যায় এবং কাউকে সন্দেহের সুযোগ না দিয়েই ব্যবহার করা সম্ভব।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার পর কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ থেকে পেন গানটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, অস্ত্রটি প্রায় ৮০ হাজার টাকায় সংগ্রহ করা হয়েছিল।

তদন্তকারীরা জানান, উদ্ধার হওয়া অস্ত্রটির গায়ে কোনো নির্মাতা প্রতিষ্ঠান বা দেশের নাম ছিল না। পরে তদন্তের মাধ্যমে প্রাথমিকভাবে জানা যায়, এটি ভারতের তৈরি হতে পারে। বর্তমানে সিআইডির ফরেনসিক বিভাগ অস্ত্রটির কার্যক্ষমতা ও গুলির রেঞ্জ পরীক্ষা করছে।

অপরাধ বিশ্লেষকদের মতে, এ ধরনের ছদ্মবেশী অস্ত্র টার্গেট কিলিং, ব্যক্তিগত শত্রুতা কিংবা পরিকল্পিত হামলায় ব্যবহারের ঝুঁকি বাড়ায়। সহজে লুকিয়ে বহন করা যায় বলে অপরাধীদের কাছে এটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশে এ ধরনের অস্ত্র কতটা ছড়িয়ে পড়েছে এবং কোন চক্র এগুলো সরবরাহ করছে, তা খুঁজে বের করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031