ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বে কড়াকড়ি, নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের শেখ হাসিনাকে ভারত কথা বলার সুযোগ কেন দিল : স্বরাষ্ট্রমন্ত্রী মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা, ভারতীয় যাত্রীর অদ্ভুত কাণ্ড বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, যান চলাচল বন্ধ রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন তিস্তার পানি বাড়লেও বিপদ, কমলেও ভাঙন, সংকটে তিস্তাপাড়ের মানুষ লিভার দান করা কিশোরের ভাইকে দুই যুগ পর বিয়ে চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ র‌্যাবের নাম বদলে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ প্রথম শ্রেণিতে লটারি, অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা, ভারতীয় যাত্রীর অদ্ভুত কাণ্ড

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা, ভারতীয় যাত্রীর অদ্ভুত কাণ্ড

ছবি: -সংগৃহীত

মাঝ আকাশে উড়ছিল বিমান। প্রায় সব যাত্রী তখন গভীর ঘুমে। হঠাৎ বিমানের ভেতর শোনা গেল বাতাস ঢোকার বিকট শব্দ। ঘুম ভেঙে যাত্রীদের চোখে পড়ে, এক ব্যক্তি জরুরি দরজার জানালায় আঘাত করে সেটি ক্ষতিগ্রস্ত করেছেন এবং দরজা খোলার চেষ্টা করছেন।

বুধবার রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ভারতের কোচিগামী বাটিক এয়ারের ওডি২৩১ ফ্লাইটে ঘটে এই আতঙ্কের ঘটনা। অভিযুক্ত যাত্রীর নাম জামশের। তিনি ভারতের পালাক্কাডের বাসিন্দা।

পুলিশের অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ৯টা থেকে ১১টা ৫ মিনিটের মধ্যে বিমানটি আকাশে থাকা অবস্থায় জামশের প্রথমে জরুরি দরজার ভেতরের জানালায় আঘাত করেন। এরপর জোর করে দরজা খোলার চেষ্টা করেন। এ সময় তিনি অন্য যাত্রী ও ক্রুদের হুমকিও দেন।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে কয়েকজন যাত্রী ও ক্রু মিলে তাকে নিবৃত করেন। বিমানের ভেতরের চাপ ও দরজার নকশার কারণে শেষ পর্যন্ত দরজাটি খুলতে পারেননি তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী যাত্রী ম্যাটি ম্যাথু সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, প্রথমে তারা শুধু বাতাস ঢোকার শব্দ শুনেছিলেন। পরে বিষয়টি বুঝতে পেরে যাত্রীরা জেগে ওঠেন এবং ওই ব্যক্তিকে থামাতে এগিয়ে আসেন।

ম্যাথুর ভাষায়, ঘটনাটি ছিল অত্যন্ত ভয়ংকর। তবে সৌভাগ্যক্রমে পরিস্থিতি বড় কোনো দুর্ঘটনায় রূপ নেয়নি এবং সব যাত্রী নিরাপদে ছিলেন।

বৃহস্পতিবার ভোরে বিমানটি কোচিতে অবতরণের পর কেরালা পুলিশ জামশেরকে আটক করে। ঘটনার কারণ ও তার আচরণের পেছনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031