ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত : রণধীর জয়সওয়াল গণমাধ্যমের টেকসই উন্নয়নে সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে : তথ্যমন্ত্রী ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নানা পরিকল্পনা : স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, শিক্ষকসহ নিহত ২, আহত ১৫ শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগ, মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ সাত সকালেই সড়কে ঝরল ১৬ প্রাণ, দুই মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ পোশাক শিল্পে বড় পরিবর্তনের সম্ভাবনা, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বে কড়াকড়ি, নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

গণমাধ্যমের টেকসই উন্নয়নে সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
গণমাধ্যমের টেকসই উন্নয়নে সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে : তথ্যমন্ত্রী

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে গণমাধ্যমের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে সাংবাদিক, গণমাধ্যমের মালিক এবং সরকার যৌথভাবে কাজ করছে।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল (টিইসি) আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার এমন একটি গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে সাংবাদিক, মালিক, বিজ্ঞাপনদাতা, রাষ্ট্র ও জনগণের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, ন্যায্য মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তাও নিশ্চিত হবে।

তিনি বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম যেমন গণতন্ত্রকে শক্তিশালী করে, তেমনি শক্তিশালী গণতন্ত্রও স্বাধীন গণমাধ্যমের বিকাশে সহায়ক ভূমিকা রাখে।

জহির উদ্দিন স্বপন গণমাধ্যমকে কেবল ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে না দেখে রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনার আহ্বান জানান। তিনি বলেন, গণমাধ্যম শিল্পকে টেকসই করতে মালিকদের জন্য ন্যায্য ব্যবসায়িক পরিবেশ এবং শক্তিশালী বিজ্ঞাপন বাজার নিশ্চিত করাও জরুরি।

তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম, বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে গণমাধ্যমের পরিবেশ আরও জটিল হয়ে উঠেছে। এ বাস্তবতায় ভবিষ্যতমুখী নীতিমালা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে পরিচালিত করতে হবে, যাতে সব অংশীজনের অধিকার সুরক্ষিত থাকে। একই সঙ্গে গণমাধ্যমকে ব্যবসায়িক বা দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতার জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে গণমাধ্যম, বিশ্ববিদ্যালয় ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031