https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পেরে ফ্লাইট মিস করার পর চলন্ত বিমান থামানোর চেষ্টা করে বিপাকে পড়েছেন দুই নারী। রাশিয়ার মস্কোর শেরেমেতেভো আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এই অদ্ভুত ঘটনা।
গত ২৫ জুলাই অ্যারোফ্লোটের একটি ফ্লাইট ধরার কথা ছিল ওই দুই নারীর। কিন্তু দেরিতে পৌঁছানোর পর টার্মিনালের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে তারা বিমানবন্দরের নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়েন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিমানটি উড্ডয়নের প্রস্তুতিতে এগিয়ে নেওয়ার সময় দুই নারী সেটির দিকে দৌড়ে যাচ্ছেন। একজনের হাতে ছিল স্যুটকেস। বিষয়টি নজরে আসার পর নিরাপত্তার কারণে বিমানবন্দরের কর্মীরা তাদের গতিরোধ করেন। পরে নিরাপত্তাকর্মীরা এসে দুজনকে ওই এলাকা থেকে সরিয়ে নেন।
উড্ডয়নের প্রস্তুতি শুরু হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তাদের বিমানে উঠতে দেওয়া হয়নি।
বিমানবন্দরের অ্যাপ্রন এলাকা সাধারণ যাত্রীদের জন্য নিষিদ্ধ। সেখানে বিমান পার্কিং, মালামাল ওঠানো-নামানো ও রক্ষণাবেক্ষণের কাজ করা হয়।