https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
বাবা হোর্হে মেসির শেষ বিদায় জানাতে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন লিওনেল মেসি। শনিবার রাতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে ফোর্ট লডারডেল থেকে সেখানে পৌঁছান আর্জেন্টাইন অধিনায়ক।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৬৮ বছর বয়সে শুক্রবার গভীর রাতে মারা যান হোর্হে মেসি। রোজারিওর কাছের শহর পেরেজে তাকে সমাহিত করা হবে। শেষবিদায়ের আয়োজন পারিবারিক পরিসরেই সীমিত রাখার কথা রয়েছে।
বাবার মৃত্যুর কারণে লিগস কাপে মন্টেরির বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ থেকে অব্যাহতি পান মেসি। ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করেন খেলোয়াড় ও দর্শকরা। গ্যালারিতে ‘শক্ত থাকো, লিও’ লেখা প্ল্যাকার্ডও দেখা যায়।
ম্যাচে গোল করে মেসির প্রতি বিশেষ সমর্থন জানান তার জাতীয় দল সতীর্থ রদ্রিগো ডি পল। গোলের পর জার্সি খুলে ভেতরে পরা মেসির ১০ নম্বর জার্সি দেখিয়ে গোলটি উৎসর্গ করেন তিনি। তবে শেষ পর্যন্ত ম্যাচে ২-১ ব্যবধানে হেরে যায় ইন্টার মায়ামি।