ঢাকা
০৯ আগস্ট ২০২৬

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩ জন আক্রান্ত হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৭৫ শিশু। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৮ শিশুর। সব মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জনে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ১১৫ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনে।

এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031