ঢাকা
০৯ আগস্ট ২০২৬

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭২ জন রোগী।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৩৪৫ জন। গত ২৪ ঘণ্টায় ৫১১ জনসহ মোট ১৭ হাজার ৮৪৪ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ১৪০, চট্টগ্রামে ৮৮, বরিশালে ৮৪, রাজশাহীতে ৫৭ এবং ময়মনসিংহে ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মাসভিত্তিক হিসাবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে এ পর্যন্ত ৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031