ঢাকা
০৯ আগস্ট ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ঘটনায় তদন্ত শেষে চার্জশিট দেওয়া হয়েছে, এখন বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

রোববার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারের দাবি উঠলে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তিনি মামলা করার আহ্বান জানিয়েছিলেন। পরে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর তদন্ত সম্পন্ন হয়েছে এবং চার্জশিটও দেওয়া হয়েছে। এখন এ ঘটনার বিচার হবে।

তিনি আরও বলেন, দেশে ইসলামবিরোধী কোনো আইন হবে না। ধর্মপ্রাণ মুসলমানসহ সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাবে।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031