ঢাকা
২৭ আগস্ট ২০২৬

প্রতিহত করা হবে যেকোনো ষড়যন্ত্র : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি
শনিবার, ২৩ মে ২০২৬   ৪২ বার পঠিত
প্রতিহত করা হবে যেকোনো ষড়যন্ত্র : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ এবং জনগণকে সঙ্গে নিয়েই সরকার দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী ন্যায়বিচার ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “এই দেশের মালিক জনগণ। কতিপয় মানুষ বিভ্রান্তি ছড়িয়ে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে—এটা আর হতে দেওয়া যাবে না।”

সরকারপ্রধান বলেন, যারা জনগণের পাশে থাকবে এবং মানুষের জন্য কাজ করবে, দেশের মানুষ তাদের সঙ্গেই থাকবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

তারেক রহমান বলেন, “নিজের ঘর যেমন আমরা নিজেরা দেখভাল করি, তেমনি দেশটাও আমাদের সবার। দেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমরাই রক্ষা করবো।”

সমাবেশে তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার পথে যারা বাধা সৃষ্টি করছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031