ঢাকা
১০ আগস্ট ২০২৬
শিরোনাম
নগদের প্রধান কার্যালয়ে শুরু দুই দিনব্যাপী ‘নগদ-প্রথমা বইবন্ধন’ পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট বন্ধে হাইকোর্টের রুল তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ-রসমালাইয়ে আপ্যায়িত মার্কিন রাষ্ট্রদূত বাংলা কিউআরে দেড় হাজার কোটি টাকার লেনদেন পটুয়াখালীতে জি-৯ কলা চাষে নতুন সম্ভাবনা এবার ভঙ্গুর বাংলাদেশ পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে বাংলাদেশ-ভারতের ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের সঙ্গে লড়বেন কর্নেল অলি

সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন

ছবি: -সংগৃহীত

রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীদের দাবি, তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন হওয়ায় কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই।

সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

এর আগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া তার জামিন বহাল রাখেন চেম্বার আদালত। পরে বনানী থানার হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এবার সেই মামলাতেও জামিন পেলেন তিনি।

আইনজীবীরা জানান, খায়রুল হক এর আগে আরও আটটি মামলায় বিভিন্ন সময়ে জামিন পেয়েছেন। ফলে সবশেষ মামলাতেও জামিন হওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই।

গত ৩০ জুন যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় খায়রুল হককে জামিন দেন একই হাইকোর্ট বেঞ্চ। ওই জামিন আদেশ স্থগিত চেয়ে পরে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এর আগে গত ২৩ মে পৃথক সাত মামলায় জামিন পাওয়ার পর নতুন করে খোয়াইব হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী পদচারী সেতুর নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন খোয়াইব। পরে আন্দোলনকারীরা যাত্রাবাড়ী মোড়ের দিকে অগ্রসর হলে গুলিতে তিনি গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই বছরের ১৬ নভেম্বর খোয়াইবের ভাই জোবায়ের আহম্মেদ যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়।

গত বছরের ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তাকে পর্যায়ক্রমে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031