https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু ও অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান এ ঘোষণা দেন।
গভর্নর জানান, এই তহবিলের আওতায় ঋণগ্রহীতারা ৭ শতাংশ সুদে ঋণ পাবেন এবং সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে। মোট তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা দেবে ব্যাংকগুলো, আর বাকি ১৯ হাজার কোটি টাকা আসবে পুনঃঅর্থায়ন তহবিল থেকে।
এই অর্থায়ন শুধু বন্ধ কারখানা চালুতেই নয়, কৃষি, পোশাকশিল্প, সিএমএসএমই ও পরিবেশবান্ধব উদ্যোগ এবং ক্রিয়েটিভ ইকোনমি খাতেও ব্যবহার করা হবে। বাংলাদেশ ব্যাংকের আশা, এই উদ্যোগের মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং দেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়বে।
সংবাদ সম্মেলনে গভর্নর ব্যাংক খাতের দুর্বলতার বিষয়ও তুলে ধরেন। তিনি বলেন, দেশ থেকে প্রায় ৫ লাখ কোটি টাকা পাচার বা আত্মসাৎ হয়েছে এবং ঋণের এক-তৃতীয়াংশ কার্যত হারিয়ে গেছে, যার বিপরীতে পর্যাপ্ত সম্পদ নেই।