ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, চাপে চীনও শিক্ষক পরিবার হত্যা তদন্তভার ডিবিতে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি, ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব

ঈদের দিনও ঝড়-বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৩ মে ২০২৬   ৩৯ বার পঠিত
ঈদের দিনও ঝড়-বৃষ্টির শঙ্কা

ছবি: -সংগৃহীত

দেশজুড়ে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, চলতি সপ্তাহজুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। ফলে ঈদের সময়েও দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে।

শনিবার পূর্বাভাসে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিরাজ করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

রোববার থেকে শুরু করে আগামী কয়েকদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালীসহ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কাও থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, আগামী পাঁচ দিনজুড়েই বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031