ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

দেয়ালের ভেতর মিলল শত কোটি টাকার স্বর্ণের গুপ্তধন

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ৫১ বার পঠিত
দেয়ালের ভেতর মিলল শত কোটি টাকার স্বর্ণের গুপ্তধন

ছবি: -সংগৃহীত

বেলজিয়ামে একটি বাড়ি সংস্কারের সময় দেয়ালের ভেতর থেকে প্রায় ৯০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ১১৭ কোটি টাকার বেশি মূল্যের স্বর্ণের বার ও মুদ্রা উদ্ধার হয়েছে। ড্রেনের পাইপ বসানোর জন্য দেয়ালে কাজ করার সময় নির্মাণশ্রমিকরা এই বিপুল গুপ্তধনের সন্ধান পান।

ঘটনাটি ঘটেছে বেলজিয়ামের ডেন্ডারমন্ডে। শ্রমিকরা দেয়ালে ড্রিল করার পর প্রথমে কিছু মুদ্রা দেখতে পান। সেগুলো সাধারণ মুদ্রা ভেবে পরে দেয়ালের ভেতর স্বর্ণের বার দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন।

পুলিশ গিয়ে বাড়িটি তল্লাশি করে স্বর্ণ ও মুদ্রাগুলো নিরাপদে সরিয়ে নেয়। একই সঙ্গে স্বর্ণের উৎস ও প্রকৃত মালিকানা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

স্বর্ণ উদ্ধারের বাড়িটি বর্তমানে একটি স্থানীয় দাতব্য সংস্থার মালিকানাধীন। উদ্ধার করা স্বর্ণের কয়েকটি বারে ১৯৫০ ও ১৯৬০-এর দশকের তারিখের ছাপ পাওয়া গেছে। ফলে এত বিপুল সম্পদ এত বছর ধরে দেয়ালের ভেতর কীভাবে ও কেন লুকানো ছিল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

বেলজিয়ামের আইনে মূল্যবান কোনো সম্পদের প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য পাঁচ বছর সময় দেওয়ার বিধান রয়েছে। এই সময়ের মধ্যে কেউ মালিকানা দাবি করলে আইন অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি করা হবে।

পাঁচ বছরের মধ্যে মালিকের সন্ধান না মিললে এবং স্বর্ণের সঙ্গে কোনো অপরাধের যোগসূত্র পাওয়া না গেলে আইন অনুযায়ী সম্পদের মালিকানা নির্ধারণ করা হবে। সে ক্ষেত্রে বাড়ির মালিক দাতব্য সংস্থা এবং উদ্ধারে জড়িত শ্রমিকদের মধ্যে সম্পদ ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিপুল স্বর্ণ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে মানুষের কৌতূহল বাড়লেও নিরাপত্তার কারণে পুলিশ সেখানে অনধিকার প্রবেশ না করতে সতর্ক করেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930