ঢাকা
১৮ আগস্ট ২০২৬

বদলে যাচ্ছে দেশের অর্থবছর, এপ্রিল-মার্চে নতুন হিসাব

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
বদলে যাচ্ছে দেশের অর্থবছর, এপ্রিল-মার্চে নতুন হিসাব

বাংলাদেশের অর্থবছরের সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর হিসাব করা হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত অর্থবছর নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই-আগস্টে বর্ষাকালে অবকাঠামো উন্নয়নকাজ চলমান থাকায় কাজ দীর্ঘায়িত হয়, গুণগত মান ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বাড়ে। এপ্রিল থেকে মার্চ পর্যন্ত অর্থবছর চালু হলে বর্ষা শুরুর আগেই অবকাঠামোগত উন্নয়নকাজ শেষ করা সম্ভব হবে বলে মনে করছে সরকার।

অর্থবছর পরিবর্তনের পরবর্তী কর্মপন্থা নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে।

এ জন্য সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। পাশাপাশি সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থাতেও পরিবর্তন আনতে হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছরকে অন্তর্বর্তী অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। ওই অর্থবছর ৯ মাসের—জুলাই থেকে মার্চ পর্যন্ত—হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়সীমা অনুযায়ী সরকারের সব কার্যক্রম পরিচালিত হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031