ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণসহ দুইজন গ্রেপ্তার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রণোদনা, গ্রিডে প্রতি ইউনিটে মিলবে ১০.৫০ টাকা ফের কমল সোনা-রুপার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ১১২৭, নিখোঁজ প্রায় ৫ হাজার সফর শেষে ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ একাদশে ভর্তির আবেদন শুরু আজ রাজনৈতিক পরিচয়ে অপরাধীকে অনুকম্পা দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে চার খুন, দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ

সুর নরম মার্কিন প্রেসিডেন্টের, ইরান চুক্তিতে তাড়াহুড়ো নয়

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৪ মে ২০২৬   ৪৭ বার পঠিত
সুর নরম মার্কিন প্রেসিডেন্টের, ইরান চুক্তিতে তাড়াহুড়ো নয়

ছবি: -সংগৃহীত

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা নরম সুরে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চুক্তি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্র কোনও তাড়াহুড়ো করবে না। তবে চুক্তি চূড়ান্ত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ বহাল থাকবে।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা “সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে” এগোচ্ছে। তিনি জানান, সময় এখন যুক্তরাষ্ট্রের পক্ষে থাকায় প্রতিনিধিদের দ্রুত চুক্তি করতে চাপ না দিতে নির্দেশ দিয়েছেন।

এর আগের দিন তিনি দাবি করেছিলেন, ইরানের সঙ্গে চুক্তি “প্রায় চূড়ান্ত” পর্যায়ে পৌঁছেছে। তবে সর্বশেষ বক্তব্যে তিনি অনেক বেশি সংযত অবস্থান নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্রাম্প ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম “খারাপ চুক্তি” বলে উল্লেখ করেন। তার দাবি, সেই চুক্তি ইরানের জন্য পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিয়েছিল। বর্তমান আলোচনা সেই চুক্তির সম্পূর্ণ বিপরীত বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, দেশটি কোনওভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করতে পারবে না।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সহযোগিতার প্রশংসা করে তিনি আরও বলেন, যেসব দেশ এখনও আব্রাহাম চুক্তিতে যোগ দেয়নি, তাদের এতে যুক্ত হওয়া উচিত। এমনকি ভবিষ্যতে ইরানও এতে যোগ দিতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930