ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই : মির্জা ফখরুল

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   ১৯ বার পঠিত
রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই : মির্জা ফখরুল

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি কখনো ভাবেননি যে রাষ্ট্রপতি হবেন। দল ও মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে এ দায়িত্বের জন্য মনোনীত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মির্জা ফখরুল বলেন, “রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।”

তিনি বলেন, যতই ব্যস্ত থাকুন না কেন, সবসময় জনগণের জন্য এবং নিজ এলাকার উন্নয়নে পাশে থাকার চেষ্টা করবেন।

সাক্ষাৎকালে সাংবাদিক ফোরামের নেতারা তাকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হওয়ায় অভিনন্দন জানান। এ সময় মির্জা ফখরুল আবেগাপ্লুত হয়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং উপস্থিত সাংবাদিকদের খোঁজখবর নেন।

ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930