ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম

খুলনায় যুবককে গুলি, গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হলো

জেলা প্রতিনিধি
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
খুলনায় যুবককে গুলি, গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হলো

ছবি: -সংগৃহীত

খুলনার রূপসায় মামুন মীর (৩৫) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে উপজেলার নৈহাটী গ্রামের প্রতিবন্ধী স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

মামুন মীর রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত নিয়ামত আলী মীরের বড় ছেলে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, রাতে নৈহাটী গ্রামের প্রতিবন্ধী স্কুলের সামনে গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তার ডান চোখে গুলির চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, মামুন মীর নামে এক যুবককে দুর্বৃত্তরা গুলি করেছে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031