https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার করেছে সরকার। তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
তবে চার কর্মকর্তাকে প্রত্যাহারের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এদিকে নাটোর, গাইবান্ধা ও রংপুরে নতুন জেলা প্রশাসক এবং রাজশাহী বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি।