ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৫ জনের বেতন অবনমন

বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৫ জনের বেতন অবনমন

চাকরি বিধি লঙ্ঘনের দায়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই ঘটনায় আরও পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন গ্রেডে নামিয়ে শাস্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২৩ জুলাই অভিযুক্ত কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

২০২৫ সালের ৫ মার্চ তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কয়েকজন কমিশনারকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করার ঘটনায় তদন্ত ও বিভাগীয় কার্যক্রম শেষে এই ব্যবস্থা নেওয়া হয়। ওই সময় কমিশন কার্যালয়ের মূল ফটকে তালা, সিসিটিভি ও ওয়াই-ফাই বন্ধ, লিফট অচল এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগও ওঠে।

তদন্ত শেষে মোট ২৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এর মধ্যে ২২ জনের বিরুদ্ধে মঙ্গলবার শাস্তি কার্যকর হয়েছে। অপর একজন কর্মকর্তা আগেই অন্য অভিযোগে চাকরিচ্যুত হওয়ায় তার বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেওয়া হয়নি।

বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের ১৭ কর্মকর্তা। আর বেতন অবনমনের শাস্তি পেয়েছেন পাঁচ কর্মকর্তা।

এ ঘটনায় ২০২৫ সালের ৬ মার্চ শেরেবাংলা নগর থানায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলাও করা হয়েছিল।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031