ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম

পাঁচ বিভাগে চালু হচ্ছে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল

বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ১৮ বার পঠিত
পাঁচ বিভাগে চালু হচ্ছে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল

আগামী অক্টোবরের মধ্যে দেশের পাঁচটি বিভাগীয় ও জেলা শহরে নবনির্মিত পাঁচটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল আনুষ্ঠানিকভাবে চিকিৎসা কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ‘হামের বিস্তার ও জিনগত নজরদারি’ বিষয়ক কর্মশালা ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শিশু স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের পরিকল্পনার অংশ হিসেবে এসব হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করা হবে।

হাম মোকাবিলায় শুধু আইসিইউ বা ভেন্টিলেটর বাড়িয়ে সুফল পাওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, সঠিক সময়ে কার্যকর টিকাদানের মাধ্যমেই এ ধরনের সংক্রামক রোগের বিস্তার ও মৃত্যু ঠেকানো সম্ভব।

তিনি বলেন, ২০২৪ সালের টিকাদান কর্মসূচিতে সময়মতো উদ্যোগ না নেওয়া ও নীতিগত গাফিলতির কারণে অনাক্রম্যতার ঘাটতি তৈরি হয়েছিল। এরই ফল হিসেবে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।

ড. মুহিত জানান, টিকাদানের গতি শতভাগ বাড়ানো হলেও হাম প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। এ সময়ে মাঠপর্যায়ে নজরদারি ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করে শিশুমৃত্যু কমানোর চেষ্টা চলছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031