ঢাকা
১৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ৯০২ ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, এজাহারে নেই রংমিস্ত্রি বাবুলের নাম ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে : দীনেশ ত্রিবেদী ৯ শ্রমিকের মৃত্যুর কারণ অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায় : মির্জা ফখরুল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান উদ্বোধন প্রধানমন্ত্রীর স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দেশের ৭ অঞ্চলে আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে গুলি

জেলা প্রতিনিধি
সোমবার, ২৫ মে ২০২৬   ৩৭ বার পঠিত
জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে গুলি

ছবি: -সংগৃহীত

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাবের একটি ক্যাম্প লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। র‍্যাব–৭ জানিয়েছে, সন্ত্রাসী ‘ইয়াসিন বাহিনী’র সদস্যরা এ হামলা চালিয়েছে।

রোববার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। র‍্যাব বলছে, আত্মরক্ষার্থে তারা পাল্টা গুলি ছুড়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য জানা যায়নি।

র‍্যাব–৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান গণমাধ্যমে পাঠানো বার্তায় জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল বলে প্রশাসনের দাবি। গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ-এর যৌথ অভিযানে এলাকাটির নিয়ন্ত্রণ নেওয়া হয়। এরপর সেখানে র‍্যাব ও পুলিশের পৃথক চৌকি স্থাপন করা হয়।

যৌথ অভিযানে ২২ জন গ্রেপ্তার হলেও ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী এখনো পলাতক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031