ঢাকা
১৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ৯০২ ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, এজাহারে নেই রংমিস্ত্রি বাবুলের নাম ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে : দীনেশ ত্রিবেদী ৯ শ্রমিকের মৃত্যুর কারণ অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায় : মির্জা ফখরুল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান উদ্বোধন প্রধানমন্ত্রীর স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দেশের ৭ অঞ্চলে আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

মেসি কি বিশ্বকাপ খেলতে পারবেন?

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৫ মে ২০২৬   ৪০ বার পঠিত
মেসি কি বিশ্বকাপ খেলতে পারবেন?

ছবি: -সংগৃহীত

লিওনেল মেসি বিশ্বকাপের আগে চোটের শঙ্কা তৈরি করে মাঠ ছেড়েছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলতে নেমে বাঁ ঊরুতে অস্বস্তি অনুভব করেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের ৭৩ মিনিটে নিজেই বদলির আবেদন করেন মেসি। এরপর বেঞ্চে না বসে সরাসরি ড্রেসিংরুমে চলে যান তিনি। মাঠ ছাড়ার সময় অতিরিক্ত সহায়তার প্রয়োজন হয়নি।

যদিও ম্যাচটি ৬–৪ গোলে জিতেছে ইন্টার মায়ামি। মেসি দুটি গোলের সুযোগ তৈরি করে দেন। ম্যাচে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ এবং শেষ দিকে গোল করেন রদ্রিগো দি পল।

ম্যাচ শেষে মায়ামির কোচ গিয়ের্মো হয়োস জানান, মেসির সমস্যাটি সম্ভবত ক্লান্তিজনিত। তবে এখনো কোনো মেডিক্যাল রিপোর্ট পাওয়া যায়নি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের দাবি, হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই মাঠ ছেড়েছেন মেসি। আগামী বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল-এর হয়ে তাঁর খেলা প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031