https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিয়েছেন। নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের এক দিন আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে তাকে গার্ড অব অনারের মাধ্যমে বঙ্গভবন থেকে বিদায় জানানো হয়।
বিদায় নেওয়ার আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যরা হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বঙ্গভবনের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে বিদায় জানান।
গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রায় এক মাস দায়িত্ব পালনের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া ও শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে তিনি বঙ্গভবন ছাড়লেন।
আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা রয়েছে। এর মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের দায়িত্বেরও আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।