ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

ছবি: -সংগৃহীত

জামালপুরের আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি ও সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়, ২০১৬ সালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গজারিয়া এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ তৈরি হয়। পরে সেই বিরোধ ও শত্রুতার জেরে তাদের হত্যা করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার বিচার দীর্ঘদিন ধরে চলার পর বৃহস্পতিবার রায় ঘোষণা করা হলো। প্রায় ১০ বছর পর মামলার ৬০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ১৪ আসামির সবাইকে দোষী সাব্যস্ত করেন। তাদের মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ড এবং অপর সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031