ঢাকা
১৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ৯০২ ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, এজাহারে নেই রংমিস্ত্রি বাবুলের নাম ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে : দীনেশ ত্রিবেদী ৯ শ্রমিকের মৃত্যুর কারণ অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায় : মির্জা ফখরুল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান উদ্বোধন প্রধানমন্ত্রীর স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দেশের ৭ অঞ্চলে আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের ১০ অঞ্চলে আজ ঝড়-বৃষ্টির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৫ মে ২০২৬   ৩৫ বার পঠিত
দেশের ১০ অঞ্চলে আজ ঝড়-বৃষ্টির আশঙ্কা

ছবি: -সংগৃহীত

দেশের ১০ অঞ্চলে আজ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর

সোমবার (২৫ মে) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031