https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন। মোট ৩৪৯ সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন।
হিসাব অনুযায়ী, বিএনপির ২৪৪টি নিজস্ব ভোটের বাইরে মির্জা ফখরুল পেয়েছেন আরও ১১ ভোট। এর মধ্যে জোটসঙ্গীদের তিনটি, স্বতন্ত্র সংসদ সদস্যদের সাতটি এবং ‘হাতপাখা’ প্রতীকে নির্বাচিত একজনের একটি ভোট রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ছয় সংসদ সদস্য। তাদের মধ্যে বিএনপির মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন।
১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থীর অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন মির্জা ফখরুল।