https://timenewsbangla.com

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতির নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও যুগান্তকারী ঘটনা।
তিনি বলেন, মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবন জনগণের অধিকার আদায় এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কয়েক দশক ধরে তাঁর ত্যাগ, সাহসিকতা ও সহনশীলতা দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মির্জা ফখরুলের মতো অভিজ্ঞ, দূরদর্শী ও দেশপ্রেমিক নেতা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়া জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গৌরবময় স্বীকৃতি। তাঁর দক্ষ ও সঠিক দিকনির্দেশনায় দেশে আইনের শাসন এবং বহুদলীয় গণতন্ত্র আরও সুসংহত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অভিনন্দন বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।