ঢাকা
২১ আগস্ট ২০২৬

বিমানবন্দরে ৩১ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   ১৫ বার পঠিত
বিমানবন্দরে ৩১ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ সাথী (২৯) নামে এক নারীকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯টার পর বিমানবন্দরের আগমনী ১ নম্বর ক্যানোপী সংলগ্ন এপিবিএন কার্যালয়ের সামনে খোলা স্থান থেকে তাকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক সাথী পল্লবী, মিরপুরের ২৫ নম্বর বাসা, ১৯ নম্বর রোড, ব্লক-সি এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম ইলিয়াছ হোসেন।

আটকের সময় তার কাছ থেকে ১৯৯ দশমিক ৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৩৪ এবং তারিখ ২০ আগস্ট ২০২৬। ওইদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মামলাটি রুজু করা হয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031