https://timenewsbangla.com

দেশের আকাশে আজ দিনভর মেঘের আনাগোনা থাকতে পারে। বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝাড়খণ্ড ও বিহার এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে।
শুক্রবারও দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।