ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
খেজুর-শসার সূত্র ধরে চার খুনের রহস্য উদঘাটন ব্রাজিলের প্রতিনিধিদলের জাতীয় স্টেডিয়াম পরিদর্শন, বাংলাদেশে খেলার আগ্রহ ডিলার না আসায় গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে জয়শঙ্করের নতুন বার্তা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজের আহ্বান তথ্যমন্ত্রীর নৌ ও বিমানবাহিনীর পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা, স্কুলশিক্ষকসহ পরিবারের ৪ জনকে হত্যা বিমান-পর্যটন খাতে গতি আনতে সমন্বয়হীনতা দূর করার ঘোষণা মন্ত্রী মিল্লাতের কে খুন করলো চারজনকে?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়ানো বাংলাদেশিকে কৌশলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়ানো বাংলাদেশিকে কৌশলে উদ্ধার

ছবি: -সংগৃহীত

চাকরির প্রলোভনে প্রতারিত হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া অন্তত ৩০ বাংলাদেশির মধ্যে রাজন হোসেন নামে একজনকে কৌশলে উদ্ধার করে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) মস্কো সময় রাত সাড়ে ৯টায় তাকে দেশে ফেরার বিমানে তুলে দেওয়া হয়। মস্কোয় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পর তার প্রত্যাবাসন নিশ্চিত করা হয়। উদ্ধার থেকে দেশে ফেরার ব্যবস্থা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।

দূতাবাস জানিয়েছে, রাজন হোসেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে বাংলাদেশে ফিরবেন। রবিবার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অন্তত ৩০ বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগ ওঠে তিনটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে।

অভিযোগের পর গত ১ জুন আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) ও টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)-এর লাইসেন্স বাতিল করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর জামানতও বাজেয়াপ্ত করা হয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031