ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম

টাঙ্গাইলের মর্মান্তিক দুর্ঘটনার পরও থামছে না ট্রাক-পিকআপে ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা

জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৬ মে ২০২৬   ৩৬ বার পঠিত
টাঙ্গাইলের মর্মান্তিক দুর্ঘটনার পরও থামছে না ট্রাক-পিকআপে ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা

ছবি: -সংগৃহীত

ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে মহাসড়কে। তবে অতিরিক্ত বাসভাড়া এড়াতে এখনও অনেক নিম্নআয়ের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে করে বাড়ি ফিরছেন। টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার পরও থামেনি এই অনিরাপদ যাত্রা।

মঙ্গলবার সকালে চন্দ্রা ত্রিমোড় ও ভোগড়া এলাকায় দেখা যায়, উত্তরাঞ্চলমুখী শত শত যাত্রী খোলা ট্রাক ও পিকআপে করে বাড়ির পথে রওনা হচ্ছেন। বাসের তুলনায় অর্ধেক ভাড়ায় যাওয়া যায় বলেই তারা এই ঝুঁকি নিচ্ছেন।

এদিকে বাংলাদেশ পুলিশ ও হাইওয়ে পুলিশ মহাসড়কে যানজট ও নিরাপত্তা নিয়ন্ত্রণে কাজ করলেও প্রকাশ্যে ট্রাক ও পিকআপে যাত্রী পরিবহন বন্ধ করা যাচ্ছে না। নাওজোড় হাইওয়ে থানার ওসি সাউগাতুল আলম বলেন, “প্রয়োজন অনেক সময় আইন মানে না।” পর্যাপ্ত যানবাহনের সংকটও একটি বড় বাস্তবতা বলে উল্লেখ করেন তিনি।

সোমবার সকালে কালিহাতী এলাকায় গাজীপুর থেকে নওগাঁগামী একটি রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। এবারের ঈদযাত্রায় এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031