https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ময়মনসিংহ অঞ্চলে রিখটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪১ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দীন আহমেদ জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা উপজেলার আমতলী এলাকায়। ঢাকা থেকে এর অবস্থান প্রায় ৬১ কিলোমিটার উত্তরে।
বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৩ থেকে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প সাধারণত ‘মৃদু’ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের কম্পন সাধারণত ঘরের ভেতরে থাকা মানুষ বা বহুতল ভবনের বাসিন্দারা বেশি অনুভব করেন।
এর আগে গত ১৯ মে হবিগঞ্জ জেলায় ৩ দশমিক ৩ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।