ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান তিন দিন পর এক্সিলারেটের এলএনজি টার্মিনাল চালু, বাড়ল গ্যাস সরবরাহ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কলকাতার হোটেলে আগুন, দেশে ফিরল ৬ বাংলাদেশির মরদেহ ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, সাধারণ মানুষের সেবা নিশ্চিতের নির্দেশ সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

ছবি: -সংগৃহীত

রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শনিবার জেডআরএফ ও আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ডা. জুবাইদা রহমান প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন এবং পরে কার্যক্রম পরিদর্শন করেন।

জেডআরএফ জানিয়েছে, ক্যাম্পে প্রায় এক হাজার মানুষকে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে এমন রোগীদের বাছাই করে পরবর্তী সময়ে অপারেশনের ব্যবস্থা করা হবে।

এ সময় জেডআরএফ ও আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031