ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান তিন দিন পর এক্সিলারেটের এলএনজি টার্মিনাল চালু, বাড়ল গ্যাস সরবরাহ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কলকাতার হোটেলে আগুন, দেশে ফিরল ৬ বাংলাদেশির মরদেহ ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, সাধারণ মানুষের সেবা নিশ্চিতের নির্দেশ সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

তিন দিন পর এক্সিলারেটের এলএনজি টার্মিনাল চালু, বাড়ল গ্যাস সরবরাহ

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
তিন দিন পর এক্সিলারেটের এলএনজি টার্মিনাল চালু, বাড়ল গ্যাস সরবরাহ

ছবি: -সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনাল তিন দিন বন্ধ থাকার পর আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে। শনিবার দুপুর ২টার দিকে টার্মিনালটি জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করে।

পেট্রোবাংলার এক কর্মকর্তা জানান, বর্তমানে টার্মিনালটি থেকে ঘণ্টায় প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। দুই এলএনজি টার্মিনাল মিলিয়ে এলএনজিভিত্তিক গ্যাস সরবরাহ বেড়ে প্রায় ৬৮৬ মিলিয়ন ঘনফুট হয়েছে। মধ্যরাতের মধ্যে আরও প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে।

পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, নির্ধারিত সময়ের এক দিন আগেই একটি এলএনজি কার্গো টার্মিনালে পৌঁছায়। এর ফলে শনিবার থেকেই গ্যাস সরবরাহ পুনরায় শুরু করা সম্ভব হয়েছে।

বর্তমানে সামিটের টার্মিনাল থেকে প্রায় ৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। সব মিলিয়ে দেশে মোট গ্যাস সরবরাহ বেড়ে প্রায় ২ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে।

পেট্রোবাংলা জানিয়েছে, গ্যাস সরবরাহ নির্ভরযোগ্য পর্যায়ে রাখতে আরও এলএনজি কার্গো আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত ২১ জুলাই অগ্নিকাণ্ডের পর এক্সিলারেটের টার্মিনালটি বন্ধ হয়ে যায়। পরে সরবরাহ পুনরায় শুরু হলেও এলএনজি মজুত না থাকায় ১৯ আগস্ট থেকে আবার কার্যক্রম বন্ধ ছিল।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031