ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
কড়াইল-সাততলা-ভাসানটেকে আধুনিক আবাসন, ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে চীনের সম্মতি মানবতাবিরোধী অপরাধ, সাবেক স্বরাষ্ট্রসচিব ও যুগ্মসচিবের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পায়ুপথে হেরোইন লুকিয়ে পাচারের চেষ্টা তৃতীয় অধিবেশন শুরু আজ, অগ্রাধিকার পাবে সংসদীয় কমিটি গঠন ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, পরিবার বলছে সুস্থ আছেন অভিনেতা দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের ঝুটের গোডাউনের আগুন ঝুটের গুদামে ভয়াবহ আগুন, কাজ করছে ৫ ইউনিট ভূমিকম্পের পরই ভয়াবহ বন্যা-ভূমিধস, নেপালে প্রাণ গেল ১৫৭ জনের আরও কয়েকদিন থাকবে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদফতর এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে ৪-১ গোলে হারাল রিয়াল

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০১ জুলাই ২০২৬   ৪৬ বার পঠিত
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

ছবি: -সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে দেশে বৈধ চ্যানেলে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরের সর্বোচ্চ প্রবাসী আয়। বুধবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৩৮ হাজার ১২৮ কোটি টাকা। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। ফলে এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫২৩ কোটি ৩০ লাখ ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি, বৈধ পথে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা, সহজতর ব্যাংকিং সেবা এবং ডিজিটাল মাধ্যমে দ্রুত অর্থ পাঠানোর সুযোগ বৃদ্ধির কারণে প্রবাসীরা বৈধ চ্যানেল ব্যবহারে আরও আগ্রহী হয়েছেন। এতে রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে।

তবে অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমেছে। প্রাথমিক হিসাবে এ মাসে এসেছে ২৮০ কোটি ৬ লাখ ডলার, যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। ব্যাংক হলিডের কারণে ১১টি ব্যাংকের তথ্য প্রাথমিক হিসাবে অন্তর্ভুক্ত না হওয়ায় চূড়ান্ত হিসাবে এ অঙ্ক আরও কিছুটা বাড়তে পারে।

মাসভিত্তিক হিসাবে মার্চে সর্বোচ্চ ৩৭৫ কোটি ২২ লাখ ডলার রেমিট্যান্স আসে। এরপর এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ, মে মাসে ৩৪২ কোটি ৫০ লাখ এবং জুনে ২৮০ কোটি ৬ লাখ ডলার দেশে আসে। সংশ্লিষ্টদের মতে, ঈদকে কেন্দ্র করে মার্চ, এপ্রিল ও মে মাসে অতিরিক্ত অর্থ পাঠানোর প্রবণতা থাকায় জুনে স্বাভাবিকভাবেই রেমিট্যান্স কিছুটা কমেছে।

রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী অবস্থানে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫৬ বিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে নিট ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে ৩২ দশমিক ৯০ বিলিয়ন ডলার।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031