ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ৩১ বার পঠিত
লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে আটক আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানায়, স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় সোমবার তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর এসব বাংলাদেশি দীর্ঘদিন তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসন কার্যক্রম তদারকিতে দূতাবাসের একটি প্রতিনিধি দল মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিল।

দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের শনাক্তকরণ, কনস্যুলার সহায়তা ও দেশে ফেরানোর কাজ অব্যাহত রয়েছে। একই সঙ্গে বেনগাজীর গানফুদা ও ত্রিপলীর তাজুরায় থাকা অন্য বাংলাদেশিদেরও দ্রুত দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিত সমুদ্রপথে বিদেশ যাওয়ার চেষ্টা না করতে এবং দালাল ও মানবপাচারকারীদের প্ররোচনা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930