ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

অভিবাসী ভিসা প্রক্রিয়া আরও দ্রুত করবে যুক্তরাষ্ট্র দূতাবাস

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০১ জুন ২০২৬   ৫৯ বার পঠিত
অভিবাসী ভিসা প্রক্রিয়া আরও দ্রুত করবে যুক্তরাষ্ট্র দূতাবাস

ছবি: -সংগৃহীত

অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য প্রক্রিয়া আরও দ্রুত করার ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভিবাসী ভিসার আবেদন প্রক্রিয়া দুই দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করবে দূতাবাস।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দূতাবাস জানিয়েছে, নতুন এই ব্যবস্থা সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে এবং অভিবাসী ভিসা বিভাগের সব ক্যাটাগরির আবেদনকারীরা এর আওতায় আসবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন প্রক্রিয়াকে আরও কার্যকর ও দ্রুততর করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ভিসা আবেদনকারীদের অপেক্ষার সময় কমবে এবং প্রয়োজনীয় সেবা দ্রুত পাওয়া সম্ভব হবে।

এছাড়া অভিবাসী ভিসার বিভিন্ন শ্রেণি ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আবেদনকারীদের ‘ডিরেক্টরি অব ভিসা ক্যাটাগরিজ’ পর্যালোচনার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত রাখা এবং নির্ধারিত নির্দেশনা অনুসরণ করারও আহ্বান জানানো হয়েছে, যাতে ভিসা প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930